Latest

Education

ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ৮:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (১৮ আগস্ট) মনোনয়ন ফরম সংগ্রহের পর বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং কর্মকর্তার দপ্তরের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

ঘোষিত প্যানেল অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।

সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান।

সংগঠনটি জানিয়েছে, তারা বিশ্বাস করে ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদায়ে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, এবং তারা শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতেই নির্বাচনে অংশ নিচ্ছে।

৩৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Education নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন