Latest

Education

চবিতে আবাসনের দাবিতে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা ও অনশনের হুমকি

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১০:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শতভাগ আবাসন অথবা আবাসন ভাতা নিশ্চিতের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে অনশন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

রোববার (১৭ আগস্ট) দুপুর দেড়টা থেকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিকেল ২টা নাগাদ ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। এতে উপাচার্যসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা ভবনের ভেতরে আটকা পড়েন।

বিক্ষোভকারীদের দাবি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও চবিতে মাত্র ১৩ শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা পান। অনেক শিক্ষার্থী ডাবলিং করে হলে থাকতে বাধ্য হচ্ছেন। আবাসন সংকট নিরসনে প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ তাদের।

সমাবেশে শিক্ষার্থীরা নানা স্লোগানে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের কিছু স্লোগান ছিল:
“১০০ টাকার ভিক্ষুক, তারা নাকি শিক্ষক”,
“হয় আবাসন ভাতা দে, নইলে গদি ছাইড়া দে”,
“কোটি টাকার বাজেট পায়, এতো টাকা কোথায় যায়”,
“হল নাই, ভাতা নাই, প্রশাসনের লজ্জা নাই”।

শিক্ষার্থীদের দাবিসমূহ:
সমাবেশে পাঁচ দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা:

১. শতভাগ আবাসনের নিশ্চয়তা: অবিলম্বে সিন্ডিকেট সভা ডেকে বহুতল ও আধুনিক হল নির্মাণের সিদ্ধান্ত নিয়ে তা প্রকাশ করতে হবে।
২. আবাসন ভাতা প্রদান: যতদিন পর্যন্ত শতভাগ আবাসন নিশ্চিত না হচ্ছে, ততদিন উপযুক্ত আবাসন ভাতা দিতে হবে।
৩. অবৈধ সিট দখলকারীদের তালিকা: অবৈধভাবে হলে অবস্থানকারীদের শনাক্ত করে তাদের সিট বাতিল করতে হবে।
৪. আবেদন ফি ফেরত: বারবার আবেদন করেও সিট না পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া ১০০ টাকা আবেদন ফি ফেরত দিতে হবে।
৫. মেয়েদের হলে ডাবলিং বন্ধ: ডাবলিং প্রথা বাতিল করে ডেকার বেড প্রথা চালু করতে হবে।
পলিটিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী রবিউল হাসান শাফি বলেন, "চবির মতো বৃহৎ ক্যাম্পাসে মাত্র ১৩ শতাংশ শিক্ষার্থী আবাসন পায়—এটা চরম অব্যবস্থাপনা। আমরা এখানে এসেছি আশ্রয়ের অধিকার নিয়ে দাঁড়াতে।"

আইইআর বিভাগের ছাত্র মো. সাহেল বলেন, "আবেদন ফি নেওয়া হলেও সিট পাই না। যদি দাবি না মানা হয়, আমরা প্রতীকী অনশনে যাব।"

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

৪৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Education নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন