Latest

Country

লোহাগড়ায় পুকুর থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ৮:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া এলাকার একটি পুকুর থেকে সোয়েবুর খান (৪০) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত সোয়েবুর খান মাইটকুমড়া গ্রামের ইউনুস খানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

ঘটনার পেছনে কী?
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে লোহাগড়া পৌর গেট এলাকার মাসুম রহমানের দোকানে মধ্যরাত পর্যন্ত কেরাম খেলেন সোয়েবুর। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরদিন শুক্রবার দুপুরে স্থানীয়রা মাইটকুমড়া গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের বক্তব্য
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

৪২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন