Latest

National

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, ঢাকায় বজ্রবৃষ্টি হতে পারে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এসব এলাকায় আগামী ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত এবং কিছু কিছু স্থানে এর চেয়েও বেশি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায়ও বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২ আগস্ট) তাদের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এই তথ্য জানানো হয়।

তবে সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা নেই।

ঢাকা এবং আশপাশের এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

৪৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন