Latest

Law & Court

২১ আগস্ট গ্রেনেড হামলা: খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আজ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হবে।

এর আগে গত ১৭ জুলাই এ মামলার আপিল শুনানি শুরু হয়। সেদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ রাষ্ট্রপক্ষ থেকে পেপারবুক থেকে পাঠ করেন। পরে আদালত ২৪ জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।

আদালতে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন এবং অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

উল্লেখ্য, চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করে এ রায় দেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

রায়ের পূর্ণাঙ্গ কপি গত বছরের ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এরপর রাষ্ট্রপক্ষ পৃথকভাবে লিভ টু আপিল করে, যা চলতি বছরের ১ জুন আপিল বিভাগ গ্রহণ করে। শুনানির জন্য রাষ্ট্রপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। আহত হন শতাধিক নেতাকর্মী, এর মধ্যে শেখ হাসিনাও ছিলেন লক্ষ্যবস্তু। এ ঘটনায় পৃথক দুটি মামলা—হত্যা ও বিস্ফোরক আইনে—দায়ের করা হয়।

৩৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Law & Court নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন