Latest

National

বেবিচকে ফ্লাইট সেফটি বিভাগের পরিচালকের দায়িত্বে রদবদল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালকের পদে পরিবর্তন আনা হয়েছে।

এক সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বর্তমান পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে তার পদ থেকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে তার চাকরি ন্যস্ত করা হয়েছে। এর ফলে তিনি আবারও বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দিচ্ছেন।

তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলাম। তাকে প্রেষণে বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২২ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

৩২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন