Latest

Education

ঢাবির জগন্নাথ হল থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে পড়ে সঞ্জয় বাড়াইক (২৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।

সঞ্জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমি চা বাগান এলাকায়। তিনি মনিরুদ বাড়াইকের ছেলে।

জগন্নাথ হলের এক কর্মচারী মানিক কুমার দাস জানান, ভোরে হলের এক দারোয়ান তাকে ফোন করে জানান, হলের ভেতরে রাস্তার পাশে একজন শিক্ষার্থীর রক্তাক্ত দেহ পড়ে আছে। পরে দ্রুত কয়েকজনের সহযোগিতায় সঞ্জয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর হলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ওই শিক্ষার্থী ভবনের উপর থেকে নিচে পড়ে যান। তবে তিনি স্বেচ্ছায় লাফ দিয়েছেন নাকি দুর্ঘটনাবশত পড়ে গেছেন—তা নিশ্চিত হওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।

৪৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Education নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন