Latest

Country

দুদকের অভিযান: কুষ্টিয়ায় ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাৎ

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া
ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ১১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুদক। এ সময় চলমান কুষ্টিয়ার গড়াই নদ খনন কাজের ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক।

আজ রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় দুদকের ৫ সদস্যের টিম অভিযান শুরু করে এবং বেলা ৩টায় শেষ করে। 

এ সময় জেলা দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, ড্রেজার বন্ধ থাকলেও সেটি চালু দেখিয়ে তেলের কোটি টাকা আত্মসাত করা হয়েছে। বিল ভাউচার পরীক্ষা-নিরীক্ষা করে গুরুতর অমিল পাওয়া গেছে। তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মন্ডল ফিলিং স্টেশনের যোগসাজশেই তারা তেলের টাকা আত্মসাত করেন। 


দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, সকল বিষয়ের আলামত সংগ্রহ করে এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। 

৩৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন