Latest

National

পাঠ্যপুস্তকে ভুল সংশোধনে শিক্ষা বোর্ডের নির্দেশনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ৭:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে ভুল চিহ্নিত করে তা সংশোধনের উদ্যোগ নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বই সংশোধনে সংশ্লিষ্ট শিক্ষকদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে যেসব ভুল বা অসঙ্গতি রয়েছে, সেগুলো সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব আগামী ৭ জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে। এজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের নির্ধারিত ছক অনুসরণ করে হার্ড কপি ও সফট কপি আকারে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

সফট কপিটি অবশ্যই NikoshBan ফন্টে, সাইজ ১২-তে তৈরি করতে হবে এবং নির্ধারিত ই-মেইল ঠিকানায় (govt.sec2@moedu.gov.bd) পাঠাতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, বোর্ডের আওতাধীন এসএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। এর মাধ্যমে পাঠ্যবইয়ের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য নির্ভুল শিক্ষা উপকরণ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

৪৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন