Latest

Economoy

আজ ব্যাংক লেনদেন সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে, ১ জুলাই ব্যাংক হলিডে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩০ জুন, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
অর্থবছরের শেষ দিন হওয়ায় করদাতাদের সুবিধার্থে আজ (সোমবার, ৩০ জুন) দেশের সব বাণিজ্যিক ব্যাংকে লেনদেন চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সাধারণত বিকেল ৪টায় ব্যাংকিং লেনদেন শেষ হলেও এদিন সময়সীমা দুই ঘণ্টা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসাইন খান বিষয়টি নিশ্চিত করে জানান, অর্থবছরের শেষ দিন হওয়ায় রাজস্ব আদায়ে অতিরিক্ত সময় প্রয়োজন হচ্ছে। তাই আজকের ব্যাংকিং সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের চলমান কর্মবিরতির কারণে বিগত কিছুদিনে অনেক করদাতা সময়মতো রাজস্ব জমা দিতে পারেননি। নির্ধারিত সময়ের পর রাজস্ব জমা দিতে গেলে জরিমানা গুনতে হতে পারে। তাই করদাতাদের বাড়তি সুযোগ দিতে এ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) ‘ব্যাংক হলিডে’ থাকায় দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এদিন ব্যাংকগুলো তাদের অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করার কাজ সম্পন্ন করে। প্রতিবছরের মতো এবারও ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে, তবে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে।

পুঁজিবাজারও ব্যাংক হলিডের আওতায় থাকায় মঙ্গলবার দিনভর শেয়ারবাজারে কোনো ধরনের লেনদেন হবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিবছর ১ জুলাই ব্যাংকখাতের জন্য ‘অর্ধবার্ষিক সমাপনী’ দিন হিসেবে বিবেচিত হয়। এই সময়ের হিসাবের ভিত্তিতে ব্যাংকগুলো ছয় মাসের আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে।

৫০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Economoy নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন