Latest

Country

বরিশালে অ্যাসিড হামলার শিকার অন্তঃসত্ত্বা নারী

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের বন্দর থানা এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা পলিথিনে মোড়ানো এক অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

তাঁর শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে ঝলসে গেছে। পুলিশ জানায়, ভোরে স্থানীয়রা সড়কের পাশে তাঁকে পড়ে থাকতে দেখে খবর দিলে তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

ভুক্তভোগীর নাম মারিয়া বেগম (২৩)। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। তাঁর স্বামীর নাম মশিউর। পরিবার সূত্রে জানা গেছে, শ্বশুরবাড়ি ভোলায় হলেও মারিয়ার বাবার বাড়ি বরিশাল নগরীর দপদপিয়া গ্যাসটারবাইন এলাকায়।

বন্দর থানার তদন্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মারিয়াকে পলিথিনে মোড়ানো অবস্থায় রাস্তার পাশে পাওয়া যায়, তাঁর হাত-পাও ছিল বাঁধা। দগ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে।’

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মারিয়ার শরীরে অ্যাসিডদগ্ধের স্পষ্ট চিহ্ন রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা।

বন্দর থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘তালুকদারহাট এলাকার কয়েকজন দোকানদার ভোরে প্রথম ওই নারীর ওপর নজর দেন। এরপরই পুলিশকে জানানো হয় এবং তাঁকে দ্রুত উদ্ধার করা হয়।’

ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কারা এমন নৃশংস ঘটনায় জড়িত, সে বিষয়ে জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

৪৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন