Latest

Law & Court

বিচারকদের শৃঙ্খলাবিধি অনুমোদনের আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৬:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বিচার বিভাগের পৃথকীকরণ সংক্রান্ত ঐতিহাসিক মাজদার হোসেন মামলায় অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি অনুমোদন করে দেওয়া ২০১৮ সালের আপিল বিভাগের আদেশ স্থগিত করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

একইসঙ্গে ওই আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতিও দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (২৯ জুন) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন—বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, এ আদেশের ফলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংশ্লিষ্ট রিটের শুনানি এখন আর কোনো আইনি জটিলতার মুখে পড়বে না। তিনি আরও জানান, আদালতে রিভিউ আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে, গত বৃহস্পতিবার দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গ্রহণ করে একটি আদেশ দিয়েছিল। ওই আদেশের বিরুদ্ধেই রিভিউ আবেদন করা হয়, যার রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারিত ছিল।

৪৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Law & Court নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন