Latest

Country

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচার

 মো: সোহেল রানা, মানিকগঞ্জ
মো: সোহেল রানা, মানিকগঞ্জ

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৬:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের লক্ষ্যে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২৮ জুন বিকেল ৪টায় শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় বিএনপির পার্টি অফিসের সামনে শিবালয় মডেল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শিবালয় মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আইয়ুব মিয়াজি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এস. এ. জিন্নাহ কবির। তিনি তার বক্তব্যে ৩১ দফা কর্মসূচির মূল দিকগুলো বিশ্লেষণ করেন এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সভাপতি মো. রহমত আলী (লাভলু) ব্যাপারী, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (লিটন), সাংগঠনিক সম্পাদক মো. নাসিরউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী এবং জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন (দিপু)।

সভায় ঘিওর, দৌলতপুরসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

৪৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন