Latest

National

রাজধানীর জিগাতলায় পানির ট্যাংকিতে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর জিগাতলায় পানির ট্যাংকি পরিষ্কারের সময় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় জিগাতলার ট্যানারি মোড় এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—বাসার মালিক জিয়াউর রহমান (৪৫), তার দুই শিশু কন্যা ফারিয়া (৮) ও রাইফা (৪) এবং শ্রমিক বেলাল হোসেন (২৮)। বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নিয়ে আসা স্থানীয় বাসিন্দা শাহপরান জানান, ট্যানারি মোড় এলাকার ৫১/এ নম্বর বাসার পানির ট্যাংকি পরিষ্কারের সময় দুর্ঘটনাটি ঘটে। পরিষ্কারের একপর্যায়ে জমে থাকা গ্যাস হঠাৎ বিস্ফোরিত হয়, এতে চারজন দগ্ধ হন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, "বেলাল হোসেনের শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। জিয়াউর রহমানের দেহে ৩ শতাংশ, তার মেয়ে ফারিয়ার ৭ শতাংশ এবং ছোট মেয়ে রাইফার ৩ শতাংশ পুড়ে গেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে, এর মধ্যে একজনকে ভর্তি রাখা হবে।"

ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

৪৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন