Latest

Country

আশাশুনিতে কলেজ শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, বন্দুক ও নগদ অর্থ লুট

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

রবিবার, ২৯ জুন, ২০২৫ ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে এক কলেজ শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ জুন) ভোর রাতে বাড়ির সবাই চিকিৎসার প্রয়োজনে বাইরে থাকায় এই সুযোগে চোরের দল বাড়ির তালা ভেঙে নগদ টাকা, অস্ত্র ও গুলি লুট করে নেয়।

চুরি যাওয়া বস্তুগুলোর মধ্যে রয়েছে একটি লাইসেন্সকৃত একনলা বন্দুক, ২০ রাউন্ড গুলি এবং নগদ ৯০ হাজার টাকা। চোরেরা ঘরের অন্যান্য মূল্যবান জিনিসপত্রও নিয়ে গেছে বলে জানানো হয়েছে।

বাড়ির মালিক আফসার উদ্দিন মোল্লার ছেলে, স্থানীয় এক কলেজের শিক্ষক তৌহিদুর রহমান জানান, "আমার ভাইয়ের মেয়ে ফাইমা খাতুন ক্যান্সারে আক্রান্ত হওয়ায় আমরা সবাই চিকিৎসার কাজে বাড়ির বাইরে ছিলাম। এই সুযোগে চোরেরা বারান্দার গ্রিল ও ঘরের তালার হ্যাজবোল্ট কেটে ভেতরে ঢুকে আলমারিতে থাকা অস্ত্র, গুলি এবং টাকা লুট করে নিয়ে যায়।"

তিনি আরও জানান, ঘটনার পর তিনি আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

৪৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন