Latest

National

ঈদের পর বেড়েছে চাল-সবজির দাম, চাপ বাড়ছে ক্রেতাদের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কোরবানি ঈদের পর কিছুদিন স্থিতিশীল থাকলেও ফের ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন বাজারে চাল ও সবজির দামে বড় ধরনের বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

এতে কাঁচাবাজারে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা।

শান্তিনগর, মালিবাগ ও সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা গেছে, সবজির পাশাপাশি চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৮ টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন মোকামে মিলগেট পর্যায়ে দাম বাড়ায় রাজধানীর বাজারেও তার প্রভাব পড়েছে।

খুচরা পর্যায়ে বর্তমানে মোটা চাল (বিআর-২৮, পারিজা) মানভেদে বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬৫ টাকা কেজি দরে। মিনিকেট ৭৬ থেকে ৮৪ টাকা এবং জিরাশাইল ৭৪ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে এখন প্রায় সব ধরনের সবজির দাম গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ২০ টাকা কেজিতে বেড়েছে। বরবটি, কাকরোল, উস্তা বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি দরে। ঢ্যাঁড়স, পেঁপে ও পটল মিলছে ৫০ থেকে ৬০ টাকায়। চিচিঙা ও ঝিঙার দাম উঠেছে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত।

ঈদের পর কিছুদিন কমে গেলেও এখন আবার বাড়ছে মুরগির দাম। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০-১৭০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়, যা আগের তুলনায় ২০ টাকা বেশি।

তবে বাজারে কিছুটা স্বস্তি রয়েছে পেঁয়াজ ও আলুর দামে। এই দুই পণ্যের দাম এখনো নিয়ন্ত্রণে থাকায় ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন।

৪৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন