Latest

Literature

যদি একবার ডাকো

গুলশান চৌধুরী
গুলশান চৌধুরী

শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ৩:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
যদি একবার ডাকো,
আমি ভুলে যাবো সকল অভিমান
মরুভূমির বুকে কাটবো সাঁতার
জল থাকুক বা না থাকুক।

যদি একবার ডাকো,
আমি উড়ন্ত বলাকা হবো
সাদা মেঘে বিচরণ করবো
মেঘের রাজ্যে,
মেঘকে বিলি কেটে।

যদি আর একবার ডাকো,

আমি ভুলে যাবো সকল পিছুটান
উর্ধ্বাস্বাশে ছুটবো আকাশ ফুঁড়ে উঠবো
সাত আসমান চাইবো ছুঁতে!

শুধু আর একবার,
আর একবার যদি ডাকো!
আমি সকল জমানো ব্যথা লুকানো কান্না
মেঘেদের রাজ্যে দেবো ছেড়ে
কালো মেঘ হয়ে ঝরবে বারি
বিশ্বব্রহ্মাণ্ড শীতল হবে!

৭৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন