Latest

Country

যমুনায় পানি বাড়ছে দ্রুত, তবে নেই বন্যার শঙ্কা

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের ফলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। এক সপ্তাহ ধরে ধীরগতিতে পানি বাড়লেও গত দুই দিনে হঠাৎ করেই বেড়েছে প্রবাহের গতি।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে পানি বেড়েছে ৪৪ সেন্টিমিটার এবং কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টে ৪৮ সেন্টিমিটার। তবে এখনো নদীর পানি বিপৎসীমার নিচে থাকায় বড় ধরনের বন্যার শঙ্কা নেই বলে জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে হার্ড পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১০.৯১ মিটার, যা বিপৎসীমার (১২.৯০ মিটার) চেয়ে ১.৯৯ মিটার নিচে। অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানি ১২.৬৮ মিটার পর্যন্ত উঠেছে, যা এখানকার বিপৎসীমার (১৪.৮০ মিটার) তুলনায় ২.১২ মিটার নিচে রয়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, ২০ জুন থেকে যমুনায় পানি ধীরে ধীরে বাড়তে থাকে। প্রথমদিকে প্রতিদিন ৩ থেকে ১৪ সেন্টিমিটার হারে বাড়লেও ২৫ জুনের পর থেকে পানি বাড়ার গতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, “উজানের ঢল ও ভারি বর্ষণের প্রভাবে নদীর পানি বাড়ছে। আগামীকালও (শুক্রবার) পানি বাড়তে পারে, তবে বাড়ার হার কমে আসবে। এখনো বন্যার কোনো আশঙ্কা নেই, কারণ উজানমুখে পানি কমছে।”

অন্যদিকে, ফসলি জমি নিয়ে এখনো চিন্তার কারণ নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.জা.মু. আহসান শহীদ সরকার বলেন, “যমুনায় পানি বৃদ্ধির প্রভাব এখনও চাষাবাদের ওপর পড়েনি। কোনো ফসলি জমি প্লাবিত হয়নি।”

৩৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন