Latest

Sports

ফিফটির আগেই থামলেন সাদমান, ব্যর্থ শান্ত

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ২৫ জুন, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যাহ্ন বিরতির আগে পরিস্থিতি সামাল দিলেও, বিরতির পরপরই বাংলাদেশ দল পড়েছে বড় ধাক্কায়। সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনই পরিণত ইনিংস গড়তে ব্যর্থ হয়েছেন।

বিরতির আগ পর্যন্ত শান্ত ৭ রানে অপরাজিত থাকলেও, ফিরে এসে আর এক রান যোগ করেই বিদায় নেন। দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারের শেষ বলে অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে উইকেটরক্ষকের গ্লাভসে বল তুলে দেন তিনি। বিশ্ব ফার্নান্দোর শিকার হন শান্ত।

আর সাদমান ইসলাম ছিলেন ফিফটির একেবারে দোরগোড়ায়। তবে ৪৬ রানে থেমে যায় তার ইনিংস। থারিন্দু রত্নায়েকের অফ স্টাম্পের অনেক বাইরের একটি বল তাড়া করে প্রথম স্লিপে ধরা পড়েন তিনি। নিরাপদ ইনিংসটি শেষ হয় ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে।

তাদের বিদায়ে ব্যাটিং অর্ডারে চাপ সৃষ্টি হলেও, চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও লিটন দাস ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তারা দুজনে মিলে ২৬ বলে যোগ করেছেন ১৪ রান।

তবে এরপরই বাগড়া দেয় বৃষ্টি। কলম্বোর আকাশ ভেঙে বৃষ্টি নামায় খেলা আপাতত বন্ধ। খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৯০ রান।

৩৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন