Latest

National

মব জাস্টিসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, কোনো ধরনের ‘মব জাস্টিস’-কে প্রশ্রয় দেয়া হবে না।

তিনি বলেন, এ ধরনের ঘটনায় যারা জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের গাফিলতি প্রমাণিত হলে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এ সময় ডিএমপি কমিশনার জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় হামলার ঘটনায় ইতোমধ্যে একটি মামলা করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘দাবি আদায়ের নামে কেউ যেন সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে জন্য আমরা সতর্ক আছি। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়—এমন কোনো আন্দোলনের সুযোগ দেওয়া হবে না।’ এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

৩৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন