Latest

Country

বেতন পরিশোধ না হওয়ায় মহাসড়ক অবরোধে শ্রমিকরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মালেক জুট মিলের শ্রমিকরা আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় বিক্ষোভ করেন।

তারা মহাসড়ক অবরোধ করে রাখলে মদনপুর থেকে শিমরাইল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। মালিকপক্ষের পক্ষ থেকে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

কারখানার উপ-মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান জানান, শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে, তবে তা শিগগিরই পরিশোধ করা হবে। এ আশ্বাসের পর শ্রমিকরা তাদের কর্মসূচি স্থগিত করেন।

এদিকে, কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোর্শেদ বলেন, “শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।”

শ্রমিকরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা আবারও আন্দোলনে নামবেন।

৩২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন