Latest

Country

নিরপরাধীদের হয়রানির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামে সালমান খন্দকার হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে শামুকখোলা গ্রামের ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীর উদ্যোগে লোহাগড়া-মানিকগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন কাজী আব্দুল আলীম, ইউপি সদস্য সৈয়দ নবাব আলী, মো. মশিয়ার মোল্যা, কনা বেগম, সৈয়দ আহাদ আলী, কাজী ইমাম আহম্মেদসহ অনেকে।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করে কিছু নিরপরাধ ও রাজনৈতিকভাবে হয়রানির শিকার ব্যক্তিদের আসামি করা হয়েছে। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে বিচার দাবি করেন।

ভুক্তভোগী কাজী আব্দুল আলীম বলেন, "আমরা যারা এ মামলায় আসামি হয়েছি, তারা সব সময় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আসছি। যদি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সঠিকভাবে তদন্ত করে, তাহলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে খুনিদের শনাক্ত করা সম্ভব।"

উল্লেখ্য, গত ৮ মে রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে সালমান খন্দকারকে কুপিয়ে হত্যা করে পাশের কাউলিডাঙ্গা গ্রামে একটি ইটভাটার কাছে ফেলে রেখে যায়।

পরদিন সকালে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় নিহতের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে থানায় ২০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

৪২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন