Latest

Country

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে উচ্ছেদ ৩৫ অবৈধ স্থাপনা

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

রবিবার, ২২ জুন, ২০২৫ ১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার চৌড়হাস পশ্চিমপাড়ার জিকে ক্যানেল সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে গড়ে ওঠা ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

শনিবার (২১ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল ঘেঁষা জায়গায় অবৈধভাবে বসতঘর, কাঁচা ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন স্থানীয় কিছু ব্যক্তি। এতে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছিল এবং আশপাশের কৃষিজমিতে সেচে সমস্যা হচ্ছিল। তাই এসব স্থাপনা সরাতে আগে থেকেই মাইকিং করে জানিয়ে দেওয়া হয়, কিন্তু মালিকরা নিজ উদ্যোগে স্থাপনা না সরানোয় অভিযান চালিয়ে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, জেলার বিভিন্ন স্থানে পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখল হয়ে আছে। এসব জায়গা দখলমুক্ত করতে ধারাবাহিকভাবে অভিযান চলবে।

অভিযানকালে সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্য এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

৪০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন