Latest

Sports

জন্তিহারে বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: আনন্দ সংঘ চ্যাম্পিয়ন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

রবিবার, ২২ জুন, ২০২৫ ১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার ফরিদপুর উপজেলার জন্তিহারে অগ্নিশিখা সংঘের আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক ফুটবল প্রতিযোগিতার ফাইনালে গাজীপুরের আনন্দ সংঘ ২-০ গোলে রাজশাহীর কিশোর ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকেলে বৃষ্টিবিঘ্নিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল ম্যাচটি জন্তিহার অগ্নিশিখা সংঘের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেয়, যা শুরু হয়েছিল ৭ এপ্রিল।

খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সাবেক ডিআইজি ও বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব খান সাঈদ হাসান জ্যোতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তা এস. এম. রাশেদ ইবনে আকবর এবং নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন অফিসার কে. এম. তৌহিদুল ইসলাম পান্নু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অগ্নিশিখা সংঘের সভাপতি, লেখক ও গবেষক মহিউদ্দিন ভূঁইয়া।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের সৌরভ। চ্যাম্পিয়ন দলকে ৮০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।

৪৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন