Latest

Country

লোহাগড়ায় টানা বর্ষণে আঞ্চলিক সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

রবিবার, ২২ জুন, ২০২৫ ১২:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলায় টানা চারদিনের ভারী বৃষ্টিপাতের কারণে লোহাগড়া-নহাটা আঞ্চলিক সড়কের জালালসী এলাকায় ভয়াবহ ধস দেখা দিয়েছে।

শুক্রবার (২০ জুন) দুপুরে হঠাৎ করে সড়কটির একটি বড় অংশ ধসে পড়ে। এতে ছোট যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।

ধসে পড়া সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। বিশেষ করে রোগী, শ্রমজীবী মানুষ এবং শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। স্থানীয় বাসিন্দা শাহীন জানান, গত কিছু দিন ধরেই সড়কটির কিছু অংশে মাটি সরে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল। কিন্তু কেউ উদ্যোগ না নেওয়ায় ভারী বর্ষণের চাপে শুক্রবার সড়কটি সম্পূর্ণরূপে ধসে পড়ে।

জালালসী গ্রামের গৃহবধূ সালমা বেগম বলেন, "রোগী নিয়ে বের হতে পারছি না। রিকশা, মোটরসাইকেল কোনো কিছুই চলতে পারছে না। আমরা এখন চরম ঝুঁকির মধ্যে আছি।"

এ বিষয়ে নড়াইল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, "বৃষ্টির কারণে সড়কটি ধসে গেছে। আমরা খবর পেয়েই দ্রুত অস্থায়ী সংস্কারের উদ্যোগ নিয়েছি। আশা করছি রাতের মধ্যেই যান চলাচলের জন্য ব্যবস্থা করতে পারবো। পাশাপাশি টেকসই সংস্কারেরও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।"

স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।

৪৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন