Latest

National

নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২১ জুন, ২০২৫ ৪:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ৪০ জন শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে রাজধানীর নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুড়িল বিশ্বরোড-বাড্ডা সড়কে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, মূলত দুটি দাবিতে তারা এ আন্দোলনে নেমেছেন—এক, উপাচার্য ও একজন বিভাগীয় প্রধানের পদত্যাগ দাবিতে গড়ে ওঠা আন্দোলনে অংশ নেওয়ায় যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, তাদের বহিষ্কারাদেশ নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে। দুই, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সংকট নিরসন করে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করতে হবে।

ব্লকেড ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুলতান সাংবাদিকদের বলেন, “আমরা শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেছি যাতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ না হয়। তারা জানিয়েছেন, কিছু সময় পর কর্মসূচি তুলে নেবেন।”

শিক্ষার্থীদের দাবি, গত এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক স্বচ্ছতা ও কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার দাবিতে শুরু হওয়া আন্দোলনের পর ২৬ ও ২৭ এপ্রিল উপাচার্যসহ ১১ জন কর্মকর্তা পদত্যাগ করেন। এরপর ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। যদিও ২০ মে থেকে অনলাইন ক্লাস শুরু হয়, তবে শিক্ষার্থীদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে সরাসরি ক্লাস ও পূর্ণ প্রশাসনিক কার্যক্রম চালুর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ১৩ দফা যৌক্তিক দাবি দীর্ঘদিন উপেক্ষা করা হচ্ছে। বরং আন্দোলন দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত ২ জুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। এর মধ্যে ২৪ জনকে স্থায়ী ও ১৬ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একজন শিক্ষার্থী পেয়েছেন সতর্কবার্তা।

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন