Latest

National

প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২১ জুন, ২০২৫ ৮:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের ফ্যাশন ফটোগ্রাফির পথিকৃৎ ও স্বনামধন্য আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই।

শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

তাঁর স্ত্রী রায়না মাহমুদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

চঞ্চল মাহমুদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শনিবার (২১ জুন) দুপুর ১২টায় তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে রাখা হবে। সেখানে বাদ জোহর জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

চঞ্চল মাহমুদের আলোকচিত্রে যাত্রা শুরু হয় আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বেগের ছত্রচ্ছায়ায়। তিনি ছিলেন দেশে আধুনিক ফ্যাশন ফটোগ্রাফির অন্যতম অগ্রপথিক। ধানমন্ডিতে স্থাপিত ‘চঞ্চল মাহমুদ স্কুল অব ফটোগ্রাফি’ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক আলোকচিত্রী আলোকচিত্র জগতে প্রতিষ্ঠিত হয়েছেন।

তাঁর মৃত্যুতে দেশের সংস্কৃতি ও সৃজনশীল শিল্প জগতে শোকের ছায়া নেমে এসেছে।

৪৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন