Latest

Country

নড়াইলে ডোবার পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

শুক্রবার, ২০ জুন, ২০২৫ ১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেতভিটা গ্রামে ডোবার পানিতে ডুবে আফিয়া ফকির (৯) ও জিম খানম (৯) নামে দুই মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

অতিবর্ষণের কারণে ডোবায় পানি জমে যায়। পানি জমা দেখে সেখানে গোসল করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৮ জুন) বিকেলে তারা নিখোঁজ হলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় তাদের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। নিহত দুই শিশু সম্পর্কে ফুফু-ভাতিজি। আফিয়া বেতভিটা গ্রামের শহিদ ফকিরের মেয়ে এবং জিম একই গ্রামের আলামিন ফকিরের মেয়ে। তারা দু’জনেই স্থানীয় একটি মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বাড়ির সবার অগোচরে দুই শিশু ডোবায় গোসল করতে নামে। দীর্ঘ সময় ধরে তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে ডোবার পানিতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

৩২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন