Latest

Economoy

বাংলাদেশের ব্যাংক খাতে সংস্কারে এডিবি'র ৫০ কোটি ডলারের সহায়তা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২০ জুন, ২০২৫ ১২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের ব্যাংকিং খাত সংস্কার ও স্থিতিশীল করতে ৫০ কোটি মার্কিন ডলার (প্রায় ৬,১৫০ কোটি টাকা) ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মূলত ব্যাংক খাতের মূলধন কাঠামো শক্তিশালী করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ অর্থ ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) ম্যানিলাভিত্তিক এডিবির বোর্ড সভায় এই ঋণ অনুমোদিত হয়।

এডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের ব্যাংক খাতে দুর্বল সম্পদ গুণমান, তারল্য সংকট এবং আর্থিক অন্তর্ভুক্তির সীমাবদ্ধতা অন্যতম প্রধান চ্যালেঞ্জ। নতুন এ কর্মসূচি এসব সমস্যা নিরসনে ভূমিকা রাখবে।

এডিবি আরও জানিয়েছে, এই নীতিনির্ভর সহায়তা দেশের আর্থিক খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করবে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের তারল্য ব্যবস্থাপনার কাঠামো উন্নয়ন, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং খেলাপি ঋণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে সহায়তা মিলবে।

এডিবির প্রধান আর্থিক খাত বিশেষজ্ঞ সঞ্জীব কৌশিক বলেন, “বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রধান সমস্যা হলো সম্পদের মানে দুর্বলতা, তারল্য ঘাটতি এবং আর্থিক অন্তর্ভুক্তির স্বল্পতা। এই ঋণ ব্যাংক খাতকে আরও দৃঢ় ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, এডিবির অর্থায়ন ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সহজে অর্থায়নের সুযোগ সৃষ্টি করবে এবং আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়াবে।

প্রসঙ্গত, দেশের বৃহৎ জনগোষ্ঠী এখনো প্রথাগত ব্যাংকিংয়ের বাইরে এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। তাই ব্যাংকিং খাতকে প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক করে গড়ে তুলতে এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

৫১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Economoy নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন