Latest

National

চাকরি অধ্যাদেশ বাতিল না হলে বৃহস্পতিবারও সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ জুন, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এ অধ্যাদেশ বাতিল না হলে আগামীকাল বৃহস্পতিবারও সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম।

বুধবার (১৮ জুন) সচিবালয়ের ৬ নম্বর ভবনের নিচে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, “সরকার আলোচনার নামে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের দাবি, দ্রুত ৫০ শতাংশ মহার্ঘ ভাতা বাস্তবায়ন করতে হবে এবং দমন-পীড়নমূলক এই অধ্যাদেশ বাতিল করতে হবে। না হলে রোববার (২২ জুন) থেকে আরও বড় কর্মসূচিতে যাব আমরা।”

তিনি আরও বলেন, “আমরা সরকারি কর্মচারী হিসেবে নিয়ম-শৃঙ্খলায় বিশ্বাসী। কিন্তু আমাদের যৌক্তিক দাবি উপেক্ষিত হলে আন্দোলনের বিকল্প থাকবে না।”

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীরও জানান, এই আন্দোলন চলবে যতদিন না সরকার চাকরি সংশোধন অধ্যাদেশ সম্পূর্ণভাবে বাতিল করে।

এর আগে গত ২৪ মে থেকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ দাবিতে আন্দোলনে নামেন। ২২ মে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর ২৫ মে রাতে সরকার এই অধ্যাদেশ জারি করে। নতুন নিয়ম অনুযায়ী, চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা যাবে। এ বিধানকে ‘নিবর্তনমূলক’ ও ‘কালো আইন’ হিসেবে আখ্যা দিয়েছেন সরকারি কর্মচারীরা।

এদিন আন্দোলনের অংশ হিসেবে কর্মচারীরা সমাজকল্যাণ উপদেষ্টার কাছে স্মারকলিপিও জমা দেন। একইসঙ্গে আটটি বিভাগে সম্মেলনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান ফোরামের নেতারা।

৪৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন