Latest

Sports

গলে শান্তর প্রতীক্ষার অবসান, মুশফিকের সঙ্গে গড়া রেকর্ড জুটি

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ১১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
টেস্টে দীর্ঘদিনের সেঞ্চুরি খরা কাটালেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২১ ইনিংস এবং প্রায় দেড় বছর পর তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন তিনি।

এর আগে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালের নভেম্বরে, সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে। গলে আজ সোমবার তিনি তুলে নিলেন নিজের ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট শতক।

চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে গড়েছেন শক্তপোক্ত জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শান্ত ১০১ এবং মুশফিক ৮৭ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে রেখেছেন। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে উঠেছে ১৯৮ রান। দলের সংগ্রহ ৩ উইকেটে ২৩৪ রান।

গল টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা ছিল কিছুটা ধীর। দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় সতর্কভাবে ইনিংস শুরু করলেও সুবিধা করতে পারেননি কেউই। প্রথম ১০ বল খেলে রানের খাতা খোলার আগেই বিজয় আউট হন আসিথা ফার্নান্ডোর বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে।

সাদমানও বেশিক্ষণ টিকতে পারেননি। ৫০ বলে ১৪ রান করে থারিন্ডু রত্নানায়েকের শিকার হন তিনি। এর কিছুক্ষণ পর মুমিনুল হকও ফিরে যান ২৯ রানে, তিনিও রত্নানায়েকের বলেই আউট হন।

৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকেই হাল ধরেন শান্ত ও মুশফিক। দায়িত্বশীল ব্যাটিংয়ে দুই অভিজ্ঞ ব্যাটার ধীরে ধীরে দলকে উদ্ধার করেন এবং দিন শেষে এক জমাট জুটি গড়ে তোলেন।

৩৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন