Latest

Country

পাবনায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

সোমবার, ১৬ জুন, ২০২৫ ১০:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার সদর উপজেলার চর-ভাড়ারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (১৬ জুন) দুপুরে চর-ভাড়ারা গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ভাড়ারা ও চর-ভাড়ারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে করে এলাকার রাস্তাঘাট ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলেন, ভারী ড্রাম ট্রাক চলাচলের কারণে রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, স্থানীয়দের বাধা সত্ত্বেও বালু উত্তোলনকারীরা হুমকি-ধামকি দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই চক্রটি কোটি কোটি টাকার বালু তুলে নিচ্ছে, অথচ সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

মানববন্ধনে শরিফ মন্ডল, দেলোয়ার হোসেন, গোলাম মোস্তাফা হিরাজ, আরিফুল ইসলাম, সোহেল রানা, আব্দুর রশিদ, লিটন হোসেন, শফি প্রামাণিক, ঠিকাদার দেলোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলম সাগরসহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

৩৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন