Latest

Country

লোহাগড়ায় অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা, স্বামী নির্যাতনের অভিযোগ

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

রবিবার, ১৫ জুন, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে সালমা খানম (৩০) নামের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত সালমা খানমের মরদেহ রোববার সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) রাতে লোহাগড়ার ইতনা ইউনিয়নের নিজ বাড়িতে সালমা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানায় পুলিশ।

পরিবারের বরাতে জানা যায়, প্রায় দুই বছর আগে টিকটক অ্যাপের মাধ্যমে লোহাগড়ার শাহাবুব শেখের সঙ্গে পরিচয় হয় সালমা খানমের। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ে করেন। তবে শাহাবুব শেখের এটি ছিল দ্বিতীয় বিয়ে। আগের পক্ষেও তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

নিহতের মা জাহানারা বেগমের অভিযোগ, দ্বিতীয় স্ত্রী হিসেবে সালমাকে স্বীকৃতি দেওয়ার পর থেকেই পারিবারিক অশান্তি ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি। শাহাবুব ও তার পরিবারের সদস্যদের নির্যাতনেই তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে শাহাবুবের ছোট ভাই টিপু শেখ জানান, তার ভাবি সালমা খানম পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তবে তারা কখনো তাকে নির্যাতন করেননি। তার ভাই শাহাবুব শেখ একটি জাহাজে চাকরি করেন এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর ঘটনার বিস্তারিত অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন