Latest

Sports

টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে শিরোপা জিতলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ১৪ জুন, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটালো দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক শিরোপা জিতে নিলো প্রোটিয়ারা।

লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে দক্ষিণ আফ্রিকা।

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ২৮২ রানের কঠিন লক্ষ্য পায় দক্ষিণ আফ্রিকা। শুরুতে চাপ থাকলেও একাই হাল ধরেন ওপেনার এইডেন মারক্রাম। অস্ট্রেলিয়ার তীব্র গতির পেস আক্রমণের বিপরীতে হিমালয়ের মতো অটল ছিলেন তিনি। ১৩৬ রানের এক অনন্য ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই ব্যাটার।

এই ইনিংস শুধু একটি ম্যাচ জেতায়নি, বরং প্রোটিয়াদের ইতিহাসও বদলে দিয়েছে। টেস্ট ক্রিকেটে অনেক বড় ইনিংস থাকলেও, পরিস্থিতি বিবেচনায় মারক্রামের এই ইনিংসটি ছিল সত্যিকারের ‘ম্যাচ উইনার’। তিনি আউট হওয়ার আগে দক্ষিণ আফ্রিকাকে প্রায় জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন।

শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শিরোপার জন্য যে অপেক্ষা ছিল, তা অবশেষে ফুরালো এই ঐতিহাসিক জয়ে।

৫৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন