Latest

Country

কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ

কুমারখালী প্রতিনিধি
কুমারখালী প্রতিনিধি

মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ৪:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বেচ্ছাসেবী সংগঠন কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ, মওসুমী বিভিন্ন দেশীয় ফল প্রদান ও মতবিনিময় করা হয়েছে।

সোমবার বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলমান এ কার্যক্রমে কুমারখালীর বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ব্যক্তিবর্গের বাড়ীতে গিয়ে সংগঠনের ১০ সদস্যের একটি দল তাদের সাথে সাক্ষাৎ করেন। সংগঠনটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল্লাহ'র নেতৃত্বে এই টিম বিভিন্ন স্থানে গিয়ে মহৎ এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় ব্যক্তিদের সাথে পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন করেন।

প্রথমে তারা চকরঘুয়া-আলাউদ্দিন নগরীতে দানবীর ও শিক্ষানুরাগী আলাউদ্দিনের বাসায় যান। সেখানে তিনি সংগঠনের সদস্যদের স্বাগত জানান এবং মতবিনিময় করেন। এরপর তারা হয়তা পাড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী ও আব্দুল গনি, দুর্গাপুর রেলগেটপাড়ায় আব্দুস সামাদ কোহিনুরের বাসায় যান।

সন্ধ্যার মাগরীবের নামাজের পর এ কার্যক্রম চালু হয়। শহরের এলংগী পাড়ায় লেখক খন্দকার আব্দুল হালিমের বাড়ীতে, কুন্ডূপাড়ায় প্রবীণ ব্যাংক কর্মকর্তা মীর মোর্শেদ আলীর বাসায় এবং শেরকান্দীতে অধ্যাপক আব্দুল কাদের বিশ্বাসের বাড়ীতে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিকে সংগঠনের পক্ষ থেকে মওসুমী বিভিন্ন ধরনের দেশীয় ফল উপহার হিসেবে প্রদান করা হয়।

এই সাক্ষাৎকারী টিমের সাথে ছিলেন সংগঠনের আব্দুর রহমান, আব্দুল গাফফার বিশ্বাস, আকরামুল হক সাহিন, এডঃ আকমল হোসেন, বাবু নিতাই কুন্ডু, জিল্লুর রহমান মধু, ইকবাল কবীর দিলু, শিক্ষক ও সাংবাদিক মাহমুদ শরীফ ও দিনারুল ইসলাম।

বিশিষ্ট ব্যক্তিরা এই উদ্যোগের প্রশংসা করে আবেগে আপ্লুত হন এবং সংগঠনের এ ধরনের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তারা বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা ও সম্মান প্রদর্শনের এ ধরনের কার্যক্রম তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা।

কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, প্রবীণদের উপহার দেওয়া ও তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা আমাদের নৈতিক দায়িত্ব। এভাবে তাদের সম্মানিত করে আমরা আমাদের সমাজের মূল্যবোধের ধারক ও বাহক। আমাদের নতুন প্রজন্মের মধ্যে এ ধরনের সংস্কৃতি ধরে রাখার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

সংগঠনের এই উদ্যোগ সমাজের মধ্যে মানবিক মূল্যবোধ বৃদ্ধি এবং বিভিন্ন প্রজন্মের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৩৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন