Country
ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে রাজধানীমুখী সড়কপথে। বিশেষ করে বুধবার (৪ জুন) রাত থেকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা হঠাৎ বেড়ে গেলে সড়কের বিভিন্ন অংশে তীব্র যানজট সৃষ্টি হয়।
যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার দীর্ঘ যানজট
টাঙ্গাইল প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৩:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে রাজধানীমুখী সড়কপথে। বিশেষ করে বুধবার (৪ জুন) রাত থেকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা হঠাৎ বেড়ে গেলে সড়কের বিভিন্ন অংশে তীব্র যানজট সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে টাঙ্গাইলের আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় যানজটের কারণে যান চলাচল থেমে থেমে চলছে। এতে করে ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রাপথ পরিণত হয়েছে দুর্ভোগে।
পরিস্থিতি সামাল দিতে সকাল থেকেই যমুনা সেতু দিয়ে শুধু উত্তরবঙ্গগামী যানবাহনগুলো পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জানান, অতিরিক্ত গাড়ির চাপের কারণেই এই যানজট সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
পুলিশের আরও ভাষ্য, সিরাজগঞ্জ অংশে সেতু দিয়ে গাড়ি পারাপারে বিলম্ব হওয়ায় মহাসড়কে যানজট তৈরি হয়েছে। যাত্রীদের নিরাপদ ও স্বাভাবিক যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে নজরদারি জোরদার করা হয়েছে।
৪১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর