Latest

Country

বান্দরবানে মেডিকেল ক্যাম্পের স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান

মো. আরিফ, বান্দরবান 
মো. আরিফ, বান্দরবান 

বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৮:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে সফলভাবে অনুষ্ঠিত হলো “বান্দরবান ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫”-এর স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

৪ জুন (বুধবার) সকাল ১০টায় বান্দরবান সরকারি কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তিনি বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। কিন্তু আমাদের সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে সময়মতো চিকিৎসা না পাওয়ায় সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। আমাদের সেবা প্রদানের মানসিকতা পরিবর্তন না হলে উন্নয়ন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “সেবাদানের মনোভাব এখনো বিরল। অথচ সমাজের বাস্তব উন্নয়নের জন্য দরকার আন্তরিক, দায়িত্বশীল কিছু মানুষের। আজকের এই আয়োজন সেই মানবিক উদ্যোগেরই প্রতিচ্ছবি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উনুমং মারমা। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. বেনাজীর জাহাঙ্গীর নুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. আবুল কালাম, বান্দরবান সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসান, বান্দরবান নার্সিং কলেজের অধ্যক্ষ রাশেদা খানম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।

ডা. বেনাজীর জাহাঙ্গীর নুয়েল বলেন, “মানবসেবায় এগিয়ে আসা আমাদের স্বেচ্ছাসেবক ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের আন্তরিকতা ও আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস।”

সাধারণ সম্পাদক উনুমং মারমা বলেন, “এই ক্রেস্ট ও সনদপত্র হয়তো প্রতীকী, কিন্তু এর পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা আর মানবিকতা। এই সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রেরণা হয়ে থাকবে।”

অনুষ্ঠানে বান্দরবানের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন, এর মধ্যে ছিল— ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF), ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ইয়ুথ নেট, জেলা স্কাউট রোভার, আলী মিয়া স্মৃতি সংগঠন, আরবান কমিউনিটি ভলান্টিয়ার (FSCD), প্রথম আলো বন্ধুসভা, বিডি ক্লিন বান্দরবান, OA ফাউন্ডেশন, ইয়ুথ অ্যালায়েন্স, We 19, মানবিক ব্লাড ব্যাংক ও ইউ বাংলাদেশ।

আলোচনা সভার শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের শেষ অংশে ১৪টি অংশগ্রহণকারী সংগঠনকে আলাদা আলাদা টিম হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এই আয়োজনের মধ্য দিয়ে মানবিকতা, স্বেচ্ছাসেবা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বান্দরবান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন।

৬২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন