Latest

National

ভারত থেকে ‘পুশ ইন’ ঠেকানো সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৪ জুন, ২০২৫ ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ ঠেলে দেওয়ার ঘটনা যা ‘পুশ ইন’ নামে পরিচিত ফিজিক্যালি ঠেকানো প্রায় অসম্ভব।

বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে এবং খুব শিগগিরই আরেকটি চিঠি পাঠানো হবে বলে জানান তিনি।

গত এক মাসে ভারত থেকে প্রায় দুই হাজার মানুষকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। এদের মধ্যে ভারতের নিজস্ব নাগরিক ছাড়াও মিয়ানমারের মানুষ রয়েছে। বাংলাদেশ সরকার এ বিষয়টি নিয়ে বিজিবির পাশাপাশি কূটনৈতিকভাবে ভারতের কাছে আপত্তি জানিয়েছে।

তৌহিদ হোসেন বলেন, ‘এই সমস্যা সমাধানে আমরা ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপের আওতায় কাজ করতে আগ্রহী।’ দুই দেশের মধ্যে বছরে একবার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে এমন বিষয়গুলো আলোচনার সুযোগ রয়েছে।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষিতে ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে আবারও চিঠি পাঠানোর ইঙ্গিত দেন উপদেষ্টা।

জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি উন্নয়ন সহযোগীরা কোনো প্রশ্ন করলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও অবস্থান তাদের সামনে তুলে ধরা হয় বলেও মন্তব্য করেন তিনি।

৩৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন