Latest

Law & Court

ইশরাকের শপথ ইস্যুতে সিদ্ধান্ত নেবে ইসি: আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ জুন, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) বলে রায়ে জানিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এই রায় প্রদান করেন। রোববার সন্ধ্যায় রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়, যেখানে বলা হয়—ইশরাকের শপথ ইস্যুটি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত।

এ সংক্রান্ত লিভ টু আপিলের শুনানিতে আপিল বিভাগ আগেই পর্যবেক্ষণসহ আপিল নিষ্পত্তি করেন। আদালতের রায়ে বলা হয়, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের যেসব দায়িত্ব নির্ধারিত, তা যথাযথভাবে পালনের দায়িত্ব ইসির ওপর বর্তায়। ফলে শপথ ইস্যুতে সিদ্ধান্ত দিতে এখন ইসির সামনে আর কোনো বাধা নেই।

লিভ টু আপিলকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, “নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে বিলম্ব হলেও হাইকোর্ট সেটি মার্জনা করে আপিল গ্রহণের নির্দেশ দিয়েছেন। আজ আপিল বিভাগও বলেছে, ইসি তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে। অর্থাৎ, ইসিকে আপিল প্রক্রিয়ায় অংশ নিতে হবে, যা তারা এত দিন করেনি। এখন আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী ইসি এ বিষয়ে সিদ্ধান্ত না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন। এতে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। পরদিন ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে এবং তাপস শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করেন।

তবে ভোটে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।

৫৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Law & Court নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন