Latest

Law & Court

ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে কণ্ঠশিল্পী মমতাজ

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি

রবিবার, ১ জুন, ২০২৫ ১১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
দুই মামলায় ছয় দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তাকে মানিকগঞ্জের হরিরামপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক আইভি আক্তার তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ২৭ থেকে ৩০ মে পর্যন্ত সিংগাইর থানার একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে এবং এরপর হরিরামপুর থানার নাশকতার মামলায় আরও দুই দিনের রিমান্ডে নেয়া হয় মমতাজকে।

সিংগাইর থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই জসিম উদ্দিন জানান, “রিমান্ডে জিজ্ঞাসাবাদে মমতাজ বেগমের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।” একইভাবে, হরিরামপুর থানার ওসি মো. মমিন খান বলেন, “রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, যা নিয়ে আরও অনুসন্ধান চলছে।”

প্রসঙ্গত, ২০১৩ সালে হেফাজতসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের হরতাল চলাকালে সিংগাইরের গোবিন্দল এলাকায় পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক দশক পর, ২০২৪ সালের ২৫ অক্টোবর নিহতদের একজনের স্বজন মজনু মোল্লা এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

অন্যদিকে, হরিরামপুরে একটি রাজনৈতিক কর্মসূচিতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে বিএনপি নেতা দেলোয়ার হোসেন একটি নাশকতার মামলা করেন। ওই মামলায়ও মমতাজ অন্যতম আসামি হিসেবে উল্লেখ রয়েছেন।

৫১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Law & Court নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন