Latest

Sports

চ্যাম্পিয়ন্স লিগ উদ্‌যাপনে ফ্রান্সজুড়ে সহিংসতা, নিহত ২, গ্রেফতার ৫৫৯

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ১ জুন, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদ্‌যাপন ঘিরে সহিংসতায় প্রাণ হারিয়েছেন দুজন, আহত হয়েছেন অন্তত ১৯২ জন।

বিশৃঙ্খল পরিস্থিতিতে পুরো ফ্রান্সজুড়ে পুলিশ গ্রেফতার করেছে ৫৫৯ জনকে, যাঁদের বেশির ভাগই রাজধানী প্যারিস থেকে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাতে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) তাদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর রাজধানী প্যারিস ও আশপাশের এলাকায় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসেন। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে হারিয়ে বিজয় উদ্‌যাপন শুরু হলেও, তা পরে সহিংসতায় রূপ নেয়।

বিশৃঙ্খলার মধ্যে চঁপ এলিজে সড়কে দাঙ্গাকারীরা বাস স্টপ ভাঙচুর করে এবং পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুধু প্যারিসেই ৪৯১ জনকে গ্রেফতার করা হয়েছে, যাঁদের মধ্যে ২৫৪ জন বর্তমানে পুলিশ হেফাজতে আছেন।

সহিংসতা চলাকালে সারাদেশে আগুন লাগানোর শতাধিক ঘটনা ঘটে, যার মধ্যে দুই শতাধিক যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর ২২ জন সদস্য ও সাত দমকলকর্মী আহত হন।

এ ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সহিংসতার দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৪৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন