Latest

Country

তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, ডালিয়া ব্যারাজের সব গেট খোলা

নীলফামারী প্রতিনিধি
নীলফামারী প্রতিনিধি

রবিবার, ১ জুন, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

এতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে পানির প্রবাহ বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে।

শনিবার (৩১ মে) রাত ১০টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১.৮৬ মিটার (অটো গেজ), যা বিপৎসীমা (৫২.১৫ মিটার)-এর মাত্র ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, রোববার (১ জুন) ভোর ৬টার মধ্যে পানির স্তর আরও ১৫ সেন্টিমিটার বাড়তে পারে। ফলে নদীর পানি বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচে অবস্থান করবে। যদিও এর পর পানি ধীরে ধীরে কমতে শুরু করতে পারে বলেও আশা করা হচ্ছে।

ভারতের গজলডোবা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানির স্তর ১২০ সেন্টিমিটার বেড়েছে। শুক্রবার রাত ৯টায় ওই পয়েন্টে পানির স্তর ছিল ১১০.৩০ মিটার, তবে বর্তমানে সেখানে পানি হ্রাস পাচ্ছে। একই সময়ে দেশের দোমহনী পয়েন্টে পানি বেড়েছে ৬১ সেন্টিমিটার এবং রাত ৯টায় পানি অবস্থান করছিল ৮৫.৬৩ মিটার, যা বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিস্তা অববাহিকার অভ্যন্তরে ও উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। তা সত্ত্বেও নদীর পানি বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক কর্মকর্তা নূরুল ইসলাম জানান, “গত কয়েকদিন ধরে তিস্তার পানি বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের ৪৪টি গেটই খুলে দেওয়া হয়েছে।”

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, তবে তিস্তা অববাহিকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

৪৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন