Latest

National

ট্রেনে ফিরতি ঈদযাত্রায় আজ বিক্রি হচ্ছে ১০ জুনের টিকিট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩১ মে, ২০২৫ ৪:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদুল আজহার পর কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ শনিবার (৩১ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসন অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ বিক্রি করা হচ্ছে আগামী ১০ জুনের ট্রেনের টিকিট। আগের দিন ৩০ মে বিক্রি হয়েছে ৯ জুনের টিকিট। পর্যায়ক্রমে ১ জুন বিক্রি হবে ১১ জুনের, ২ জুন বিক্রি হবে ১২ জুনের, ৩ জুন বিক্রি হবে ১৩ জুনের, ৪ জুন বিক্রি হবে ১৪ জুনের এবং ৫ জুন বিক্রি হবে ১৫ জুনের টিকিট।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পরে ৭ দিনের টিকিট অগ্রিম ও বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এই টিকিটগুলো ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট সংগ্রহের ক্ষেত্রে প্রতিটি সহযাত্রীর নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

এবারের ঈদে যাত্রীচাপ সামাল দিতে আগেভাগেই টিকিট ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে রেল কর্তৃপক্ষ। তারা আশা করছেন, এই পরিকল্পনায় যাত্রীরা নিরাপদ ও স্বস্তিকরভাবে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

৪৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন