Latest

Country

৪৬ ঘণ্টা পর স্বাভাবিক হলো দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল

রাজবাড়ি প্রতিনিধি
রাজবাড়ি প্রতিনিধি

শনিবার, ৩১ মে, ২০২৫ ৩:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল ৬টা ৪৫ মিনিট থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয় বলে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনার আশঙ্কায় লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একইদিন বিকেল সাড়ে ৩টার দিকে ফেরি চলাচলও বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আবহাওয়ার উন্নতি হলে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল চালু করা হলেও লঞ্চ চলাচল বন্ধই ছিল।

দীর্ঘ প্রায় ৪৬ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। যাত্রীরা বাধ্য হয়ে বিকল্প পরিবহন ব্যবস্থার মাধ্যমে গন্তব্যে পৌঁছান।

ঘাট কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই রাজবাড়ীসহ আশপাশের এলাকায় দমকা হাওয়া, বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া বিরাজ করছিল। এতে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে, ফলে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, "আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ সকাল পৌনে ৭টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হয়েছে। বর্তমানে রুটে স্বাভাবিকভাবে লঞ্চ চলাচল করছে।"

দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

৪৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন