Latest

Country

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ৩:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাকচাপায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহর-নলকা আঞ্চলিক মহাসড়কের ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তাড়াশ উপজেলার তেঘুরি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী (২২), রায়গঞ্জ উপজেলার শেনগাঁতী গ্রামের জয়নাল শেখের ছেলে জাহিদুল ইসলাম (২০) এবং একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফফার (২১)।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই তিন বন্ধু মোটরসাইকেলে করে নলকা সেতু এলাকা থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভদ্রঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগি বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। নিহতদের স্বজনরা মরদেহগুলো নিয়ে গেছেন। ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

৩৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন