Latest

Education

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৮ মে, ২০২৫ ১১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের স্তর ভেদে ছুটির সময় ও পরিমাণে রয়েছে স্পষ্ট পার্থক্য।

কোথাও ছুটি মিলছে ২৫ দিন, আবার কোথাও সীমিত ১০ দিনের অবকাশে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

২০২৫ শিক্ষাবর্ষের সরকারি শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে দীর্ঘ ছুটি পাচ্ছেন মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অন্যদিকে সবচেয়ে কম সময়ের ছুটিতে থাকতে হবে সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের।

প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটি শুরু হচ্ছে ৩ জুন থেকে, যা চলবে ২২ জুন পর্যন্ত। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ২১ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে ১ জুন থেকে এবং তা চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার পার করে ২২ জুন থেকে আবার শুরু হবে ক্লাস। অর্থাৎ মাধ্যমিক স্তরের ছুটি দাঁড়াচ্ছে মোট ২৩ দিনে।

সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ছুটি থাকবে সবচেয়ে কম—মোট ১০ দিন। ঈদের ছুটি শুরু হবে ৩ জুন, যা শেষ হবে ১২ জুন। গ্রীষ্মকালীন অবকাশ না থাকায় কলেজ শিক্ষার্থীদের জন্য ছুটির সময় তুলনামূলকভাবে কম।

মাদরাসা শিক্ষাব্যবস্থায় ছুটি শুরু হবে ১ জুন থেকে এবং চলবে ২৫ জুন পর্যন্ত। আলিয়া মাদরাসা ছাড়াও দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলো এই দীর্ঘ ২৫ দিনের ছুটির সুযোগ পাচ্ছে।

এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতেও ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন পুনরায় ক্লাস শুরু হবে, ফলে তাদেরও মোট ছুটি ২১ দিন।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জির ভিত্তিতে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সময়ের কিছুটা ভিন্নতা থাকলেও, শিক্ষার্থীদের যেন ঈদের আনন্দ ও অবকাশের স্বস্তি একসঙ্গে উপভোগের সুযোগ থাকে, সেটি মাথায় রেখেই এই ছুটির সূচি নির্ধারণ করা হয়েছে।

৪১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Education নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন