Latest

National

সীমান্তে পুশইন প্রতিবাদ, কারাগারে আধুনিকায়নের উদ্যোগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৮:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সীমান্তে বাংলাদেশের নাগরিকদের পুশইনের ঘটনায় ভারতকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে এবং তাদেরকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ডেপুটি জেলার ও মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সীমান্তে আমাদের কোনো নিরাপত্তা ঘাটতি নেই। আমাদের বাহিনী সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতিও উন্নতির পথে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারমুখী সরকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, “একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক কারা ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। কারাবন্দীরা যেন জেলের মধ্যেই উপার্জনের মাধ্যমে তাদের পরিবারকে সহায়তা করতে পারে—সে লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।”

কারা ব্যবস্থার উন্নয়নে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে কারাগারগুলোতে আধুনিক প্রযুক্তি সরঞ্জাম সরবরাহের কথাও জানান তিনি।

এর আগে, তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্রশিক্ষণ শেষে ডেপুটি জেলারদের মাঝে র‌্যাংক ব্যাচ প্রদান করেন। দুদিনের সরকারি সফরে তিনি সোমবার বিকেলে রাজশাহীতে পৌঁছান।

৩৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন