Latest

National

বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে ঘণীভবনের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে ঢাকা বিভাগের পূর্বাংশসহ বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।

 

বৃষ্টিপাতের পূর্বাভাস (মঙ্গলবার থেকে শুরু)
আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা থাকবে।

 

মঙ্গলবার: ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার ও বৃহস্পতিবার: এই দুই দিন উপরের সকল বিভাগে অধিকাংশ স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

শুক্রবার ও শনিবার: দেশের অধিকাংশ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এই সময় দিনে ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে অথবা অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত আবহাওয়ার পূর্বাভাস (পাঁচ দিন)
পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি কিছুটা কমে যেতে পারে এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ তথ্য (গত ২৪ ঘণ্টা)
সর্বোচ্চ তাপমাত্রা: ফেনীতে ৩৬.৩°C
সর্বনিম্ন তাপমাত্রা: খেপুপাড়া (পটুয়াখালী) – ২০.৬°C
সর্বোচ্চ বৃষ্টিপাত: সিলেটে – ৯৬ মিলিমিটার

৫৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন