Latest

Country

নড়াইলে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

শনিবার, ২৪ মে, ২০২৫ ৮:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের নড়াগাতি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ জিল্লাল মোল্যা (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৩ মে) ভোররাতে জেলার লোহাগড়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মাদরাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জিল্লাল মোল্যা পাখিমারা গ্রামের মৃত সামছুল হক মোল্যার ছেলে।

নড়াগাতি থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব পাল রাজুর নেতৃত্বে পুলিশের একটি দল ভোররাতে পাখিমারা এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মাদরাসা মোড় থেকে জিল্লাল মোল্যাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, "মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নড়াগাতি থানা পুলিশ সফলভাবে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।"

৩১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন