Latest

Country

নওগাঁয় গুটি আম সংগ্রহের মাধ্যমে শুরু হলো আমের মৌসুম

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

শুক্রবার, ২৩ মে, ২০২৫ ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২২ মে) থেকে নওগাঁ জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের মৌসুম।

এদিন সকাল থেকেই বিভিন্ন উপজেলায় গুটি জাতের আম সংগ্রহ করতে মাঠে নেমেছেন চাষি ও বাগান মালিকরা।

প্রাথমিক পর্যায়ে নামানো হচ্ছে পরিপক্ব গুটি আম, যা মূলত স্বাদে কিছুটা কম হলেও আচার তৈরির কাজে ব্যাপক ব্যবহার হয়ে থাকে। তবে সুস্বাদু ও রসালো জাতের আমের জন্য ভোক্তাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, গোপালভোগ আম ৩০ মে, হিমসাগর বা ক্ষীরশাপাত ২ জুন, নাক ফজলি ৫ জুন, ল্যাংড়া ও হাড়িভাঙা ১০ জুন, আম্রপালি ১৮ জুন এবং ফজলি ও ব্যানানা ম্যাংগো ২৫ জুন থেকে পাড়া যাবে। মৌসুমের শেষ দিকে, ১০ জুলাই থেকে সংগ্রহ করা যাবে আশ্বিনা, বারি-৪ এবং গৌড়মতি জাতের আম।

তবে কেউ যদি নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ করতে চান, সে ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সময়ের আগেই বাজারে অপরিপক্ব আম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের আমচাষি ফিরোজ হোসেন বলেন, “প্রশাসনের সময়সূচি অনুযায়ী আজ গুটি আম পাড়া শুরু করেছি। প্রথম দিন হওয়ায় খুব বেশি আম পাড়ার পরিকল্পনা নেই। তবে আশা করছি, আমের দাম এবার ভালো হবে, কারণ ফলন তুলনামূলকভাবে কম হয়েছে।”

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, এ বছর জেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৪ টন উৎপাদনের, যা থেকে আনুমানিক ৪ হাজার কোটি টাকার আমবাণিজ্য হতে পারে।

তিনি আরও জানান, অপরিপক্ব আমের বাজারজাত বন্ধ রাখতে ও ভোক্তাদের কাছে নিরাপদ ও সুস্বাদু আম পৌঁছে দিতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

৩৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন